ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের আবেদন (লিভ টু আপিল) বৃহস্পতিবার খারিজ করে দেয় প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
গত বছরের ৯ জুলাই খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বাতিল করা হবে না, তার কারণ জানানোর জন্য হাইকোর্ট ওইদিনই সরকারের প্রতি রুল জারি করে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন স
bdnews24