২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে শতাধিক বস্তা ভারতীয় সারসহ গ্রেপ্তার ৫

নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রাম থেকে বুধবার ১০৬ বস্তা ভারতীয় সারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

নাটোর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রাম থেকে বুধবার ১০৬ বস্তা ভারতীয় সারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- উপজেলার মহিষমারী গ্রামের রেজাউল করিম (৫০), আমিরুল ইসলাম (৩০) ও আব্দুল জব্বার (৬০), কালিনগর গ্রামের মামুন মিয়া (৩০) এবং বাহাদুরপুর গ্রামের তানছের আলী (৪৫)। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুুরে র‌্যাব-৫ রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এ সময় তানছের আলীর বাড়ি থেকে ১০৬ বস্তা ভারতীয় পটাশ সারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা সারের মূল্য আনুমানিক এক লাখ ছয় হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.