২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলে নৌকা ডুবে দুইজনের মৃত্যু

রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি বিলে বুধবার সকালে নৌকা ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নৌকাচালক শিশু রনি (১২) এবং স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজ (৫০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি বিলে বুধবার সকালে নৌকা ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নৌকাচালক শিশু রনি (১২) এবং স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজ (৫০)। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরণ হাউজিং প্রকল্প এলাকার পেছনে শেখদির টেকে বিলে বেলা সোয়া ১২টার দিকে একটি নৌকা ডুবে যায়। নৌকায় চালকসহ তিনজন ছিল। তিনি বলেন, "আজিজসহ দুইজন মাদ্রাসা করার জন্য জায়গা দেখতে নৌকায় চড়ে শেখদির টেক এলাকায় যান। নৌকাটি চালাচ্ছিল রনি নামে স্থানীয় এক শিশু। জায়গা দেখে ফেরার সময় বিলের মাঝখানে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়।" এদের মধ্যে একজন সাঁতরে কূলে উঠতে পারলেও রনি এবং আজিজ উঠতে পারেননি। দুইজনকে উদ্ধারে তখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবুরী দল বেলা পৌনে ৩টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১৮ ঘ.