২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিজ প্রতিষ্ঠান থেকে মহিলা ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজাধানীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক নারী ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার মাদারটেক দক্ষিণগাঁও এর পশ্চিমনামার ১/১ অন্তরা লেডিস টেইলার্সের ভেতর থেকে ঝর্না আক্তার (৩৫) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজাধানীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক নারী ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগ থানার মাদারটেক দক্ষিণগাঁও এর পশ্চিমনামার ১/১ অন্তরা লেডিস টেইলার্সের ভেতর থেকে ঝর্না আক্তার (৩৫) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর আসে যে এই দোকানের ভেতর থেকে রক্ত ও গন্ধ বের হচ্ছে। পরে দোকানটির ঝাপ ভেঙ্গে মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশটি একটি বস্তার ভেতরে ছিল। গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। " তিনি জানান, "ঝর্না আক্তার দোকানটির ভেতরেই বসবাস করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছে। দুইদিন ধরেই দোকানটির ঝাপ বন্ধ রয়েছে। আতাহার আলী মোল্লা নামে তার একজন কর্মচারীও রয়েছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেলেই ঘটনার রহস্য বের করা যাবে বলে পুলিশ ধারণা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৩৫ ঘ.