২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে

নগরীর আনু মাঝির ঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা লাশটি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর ছেলে তাজদিক উদ্দিন চৌধুরীর (১৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর আনু মাঝির ঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা লাশটি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর ছেলে তাজদিক উদ্দিন চৌধুরীর (১৮)। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানা পুলিশ বাংলা বাজার সংলগ্ন আনু মাঝির ঘাট থেকে এ কিশোরের গলিত লাশ উদ্ধার করে। খবর পেয়ে সাংবাদিক হেলাল এবং তার পরিবারের সদস্যরা পকেটে থাকা পরিচয়পত্র এবং পোশাক দেখে তাজদিককে শনাক্ত করে। ছেলের মৃত্যুতে হেলাল উদ্দিন এবং তার স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছেন। হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকে তার ছোট ছেলে তাজদিক নিখোঁজ ছিল। সে এবার পরীক্ষা দিয়ে খারাপ করায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এ ব্যাপারে তারা সোমবার কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্র তাজদিক এবার পদার্থ বিজ্ঞানে খারাপ করে। সে নগীরর চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের ছাত্র ছিল। ডবলমুরিং থানার উপপরিদর্শক গাজী সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে পরীক্ষায় খারাপ করায় দু/তিন দিন আগে তাজদিক কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাজদিকের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০০৯ ঘ.