২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম নাসিমা খাতুন (১৪)। সে জেলার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামের কাইউম উদ্দিনের মেয়ে। নাসিমা সুজানগর উপজেলার কুড়িপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

পাবনা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম নাসিমা খাতুন (১৪)। সে জেলার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামের কাইউম উদ্দিনের মেয়ে। নাসিমা সুজানগর উপজেলার কুড়িপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কাপড়ের কারখানায় কাজ করতে যায় নাসিমা। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংসারের প্রয়োজনে নাসিমা মাঝে মাঝে কারখানায় কাজ করতো বলে তার পরিবারের বরাত দিয়ে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১১ ঘ.