২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা আদায়

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি চাইনজি রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের দোকানে সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের কয়েকটি চাইনজি রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের দোকানে সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দুইটি মোবাইল কোর্ট এ অভিযান চালায়। নিবার্হী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম ও জেসমুন আক্তার অভিযান দু'টিতে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম জানান, শহরের এই রেস্টুরেন্টগুলোতে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার পরিবেশন করে ভেক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অভিযানের সময় নিুমানের খাবারগুলো ফেলে দেয়া হয় বলেও জানান তিনি। জরিমানা করা হয়েছে- শহরের চাষাড়া এলাকার চাইনিজ রেস্টুরেন্ট মেনিন ২০০০, চায়না জংশন ও ব্যাঙ্কুয়েট এবং ফাস্ট ফুডের দোকান প্যাসিফিক, প্রিন্স ফাস্ট ফুড, খাবার হোটেল আলম কেবিন, আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডার, সুমাইয়া বিরিয়ানী হ্উাজ, চঞ্চল খাবার ঘরসহ ২৫টি প্রতিষ্ঠানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.