ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢালাও ভাবে তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার স্বোচ্ছাসেবক লীগের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, "আমাদের ভুলে গেলে চলবে না এই তত্ত্বাবধায়ক সরকার একটি ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, একটি নিরপেক্ষ নির্বাচন করেছে এবং তারা একটি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি করেছে।"
তিনি ১/১১ পরিস্থিতির জন্য বিএনপি
bdnews24