মানিকগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম) - সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী সোমবার দুপুরে একঘণ্টা সড়ক অবরোধ করে।
দুপুর ১২টার দিকে পপির মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা নয়াডিঙ্গি এলাকায় গতিরোধক নির্মাণের দাবি জানায়।
মানিকগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শেখ মুহাম্মদ মারুফ হাসান আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে তারা অবরোধ তুলে নেন। বিকেলে নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহসড়কে একটি গতিরোধক নির্মাণ করা হয়।
কলেজ ছাত্রী পপি সূত্রধর (২০) বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হন। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পপি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রামের ভবেশ সূত্রধরের মেয়ে। তিনি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের
bdnews24