২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সোয়েটার কারখানায় ডাকাতি

সাভারের আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকার একটি সোয়েটার কারখানায় রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে রেখে 'দুকাতি এ্যাপারলেস লিমিটেড' নামের কারখানাটি থেকে টাকা, সুতা ও যন্ত্রপাতি নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সাভার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকার একটি সোয়েটার কারখানায় রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে রেখে 'দুকাতি এ্যাপারলেস লিমিটেড' নামের কারখানাটি থেকে টাকা, সুতা ও যন্ত্রপাতি নিয়ে গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে কারখানার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, মামলার এজাহারে বলা হয়েছে- রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত দুকাতি এ্যাপারলেস কারখানায় কারখানায় হানা দেয়। তারা অস্ত্রের মুখে কারখানার নৈশ প্রহরী ইসমাইল শেখ, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম ও মনির হোসেনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তারা লুণ্ঠিত মাল কাভার্ড ভ্যানে করে নিয়ে গেছে। এসআই বিল্লাল জানান, ডাকাতদের গ্রেপ্তার এবং মাল উদ্ধারের চেষ্টা চলছে। কারখানার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান দাবি করেন, দুই লাখ ১০ হাজার টাকা, ৬০ লাখ টাকার সুতা এবং ৩ লাখ টাকা দামের যন্ত্রপাতি নিয়ে গেছে ডাকাতরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.