২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, গ্রেপ্তার ৩

মামলায় সাক্ষ্য না দেওয়ায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামে সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় লেদু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

হবিগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মামলায় সাক্ষ্য না দেওয়ায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার গুনই গ্রামে সোমবার দুপুরে প্রতিপক্ষের হামলায় লেদু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন। এদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রিয়াজুল্লাহ (৭০), আমিরুল্লাহ (২৫) ও আমির আলী (২০)। এ ঘটনায় বানিয়াচঙ্গ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ শানুমিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবরস্থানের জায়গা দখল নিয়ে একটি মামলায় সাক্ষ দিতে রাজি না হওয়ায় সোমবার দুপুর ১২টার দিকে লেদু মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায় গ্রামের সোলায়মান খাঁর পরিবারের লোকজন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে লেদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২২ ঘ.