২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-গভর্নেন্স বাস্তবায়িত হলে দুর্নীতির মাত্রা কমবে: অর্থমন্ত্রী

দুর্নীতির সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স বাস্তবায়িত হলে দেশের সব ক্ষেত্রে দুর্নীতির মাত্রা কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির সবচেয়ে বড় প্রতিষেধক হচ্ছে ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স বাস্তবায়িত হলে দেশের সব ক্ষেত্রে দুর্নীতির মাত্রা কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "মহাজোট সরকার পাঁচ বছরের মধ্যে পুরোপুরি ই-গভর্নেন্স বাস্তবায়ন করতে না পারলেও অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ বাস্তবায়ন করবে।" রোববার দুপুর আড়াইটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে 'ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "দেশে ফাইভার অপটিক নেটওয়ার্ক প্রসারের কাজ চলছে এবং সস্তায় কম্পিউটার তৈরির চিন্তা ভাবনা করছে সরকার।" বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মো. ফজলুর রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.