ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০০৯ সালের আলিম পরীক্ষায় ৮৪ দশমিক ১৪ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৯৪ জন। এদের মধ্যে ১ হাজার ৫৪৫ জন ছাত্র এবং ৩৪৯ জন ছাত্রী।
শনিবার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার ফলসহ উচ্চমাধ্যমিক পর্যায়ে দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।
আলিম পরীক্ষায় ৫৯ হাজার ৬৩৯ জন অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ৮৯৭ জন।
মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পরীক্ষার ফলও শনিবার প্রকাশ হয়েছে।
ফাজিল (স্নাতক সম পর্যায়) পরীক্ষায় ৮১ দশমিক ৬৯ শতাংশ এবং কামিল (স্নাতকোত্তর সম পর্যায়) শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৮০৫ ঘ.
bdnews24