২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ অকৃতকার্য থাকলেও ফল নিয়ে সন্তুষ্ট হলিক্রস কলেজ

জিপিএ-৫ এর দিক থেকে বোর্ডে অষ্টম স্থান পাওয়া হলিক্রস কলেজের ৮৫৪ জন ছাত্রীর মধ্যে এবার ৮৪৯ জন উত্তীর্ণ হয়েছে। পাঁচজন ছাত্রী ফেল করলেও ফল নিয়ে মোটামুটি সন্তুষ্ট কলেজের অধ্যক্ষ সিস্টার মেরিয়ান টেরিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপিএ-৫ এর দিক থেকে বোর্ডে অষ্টম স্থান পাওয়া হলিক্রস কলেজের ৮৫৪ জন ছাত্রীর মধ্যে এবার ৮৪৯ জন উত্তীর্ণ হয়েছে। পাঁচজন ছাত্রী ফেল করলেও ফল নিয়ে মোটামুটি সন্তুষ্ট কলেজের অধ্যক্ষ সিস্টার মেরিয়ান টেরিজা। তিনি জানান, এবার কলেজের মানবিক বিভাগের পাঁচজন ছাড়া বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩৩৯ জন। অনুত্তীর্ণ হওয়ার কারণ প্রসঙ্গে মেরিয়ান টিরিজা বলেন, "আমাদের এখানে প্রতিবছর ১৫ থেকে ২০ ভাগ ছাত্রী গ্রামের কোটায় ভর্তি করা হয়। এদের অনেকেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। ফলে অনেক ক্ষেত্রে তারা তাল মেলাতে না পেরে খারাপ করে।" এর পরও এ সুযোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। শনিবার মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২০০৫ঘ.