২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ জিয়া সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়া সার কারখানার কুলিং টাওয়ারে শনিবার দুপুরে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জিয়া সার কারখানার কুলিং টাওয়ারে শনিবার দুপুরে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত কুলিং টাওয়ার মেরামত করছেন। মেরামত হয়ে গেলেই আবার উৎপাদন শুরু হবে। জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার কুলিং টাওয়ার বিস্ফোরণে আগুন লেগে দুপুর ১২টা থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।" তিনি জানান, আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা একটি আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্র"টি মেরামতের চেষ্টা করছে। মেরামত হয়ে গেলেই কারখানায় উৎপাদন আবার শুরু হবে। এতে কতক্ষণ সময় লাগবে সেটা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। দৈনিক ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার আশুগঞ্জ জিয়া সার কারখানায় প্রায়ই যান্ত্রিক ত্র"টির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদনও কমে দাঁড়িয়েছে এক হাজার থেকে ১১ শ' মেট্রিক টনে। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি বলেন, যন্ত্রপাতির বেশির ভাগই পুরনো হয়ে যাওয়ায় প্রায় বিকল হয়ে যায়। এ অবস্থায় কারখানাটির সংস্কার জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৪ ঘ.