ঝিনাইদহ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমড়াডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আহম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনর রশিদ জানান, স্বামী পরিত্যক্তা এক মহিলাকে আহম্মদ আলী বিয়ে করতে চাইলে ছোট ভাই আসাদের সঙ্গে তার বিরোধ হয়। বৃহস্পতিবার রাতে দু'ভাইয়ের মধ্যে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আসাদ কাঠ দিয়ে আহাম্মদ আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থকেই আসাদ পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24