ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাবোর্ড কম্পিউটার কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর,চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর বোর্ডের অধীনে ২০০৯ সালের এইচএসসি,কারিগরি বোর্ডের এইচএসসি বিএম এবং মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার ফল শনিবার বেলা একটায় প্রকাশ করা হবে। সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে একসঙ্গে ফল প্রকাশ করা হবে।
ওয়েবসাইটের ঠিকানা হলো িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ই-মেইল ঠিকানা পাওয়া যাবে তাদেরকে ই-মেইলের মাধ্যমেও ফল পাঠানো হবে।
এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি সংশ্লিষ্ট মোবাইল অপারেটর বিজ্ঞপ্তি দিয়ে জানাবে।
গত ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন ২৫ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
১০টি বোর্ডের অধীনে গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ১৮ হাজার ৩০৮ জন।
মোবাইল ফোনে সরাসরি ফল
এদিকে গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাবরের মত এবারও মোবাইল ফোনে সরাসরি ফল জানার সুবিধা দিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধায় ফল জানার পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেডও জানতে পারবেন।
ফল প্রকাশ হওয়ার পর তা সরাসরি মোবাইলে পেতে আগেই রেজিস্ট্রেশন করতে হবে এভাবে: মেসেজ অপশনে গিয়ে জঊএ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে। এভাবে একই সংযোগ থেকে অনেকগুলো নম্বরের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
আর ফল প্রকাশ হওয়ামাত্র তাৎক্ষণিকভাবে তা জানতে, বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৩৯ঘ.
bdnews24