২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পরিবহণ ধর্মঘট

সিরাজগঞ্জে শুক্রবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও বাস ধর্মঘট শুরু হয়েছে। দুটি সংগঠন পৃথকভাবে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট আহ্বান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 08:10 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শুক্রবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও বাস ধর্মঘট শুরু হয়েছে। দুটি সংগঠন পৃথকভাবে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট আহ্বান করেছে। সিরাজগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো ও হিউম্যান হলার মালিক গ্র"পের সদস্য সচিব ফেরদৌস হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, রুট পারমিট বিহীন ও ফিটনেসবিহীন অবৈধ বাস ও মিনিবাস চলাচল, বাস শ্রমিক ও মালিক কর্তৃক সিএনজি ত্রি-চক্রযান চালকদের নির্যাতন এবং ভাংচুর বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হচ্ছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি জানান, জেলার বিভিন্ন রুটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি (নসিমন ও করিমন) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার ভোর ৬টা থেকে তারাও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। উভয় সংগঠনের যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছে। যাত্রীরা অবিলম্বে যানবাহন চলাচলের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১৪ ঘ.