২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিনটি দল ইসিতে স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে

জাতীয় পাটি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ও বাংলাদেশ ন্যাপ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। এ পর্যন্ত ১২টি রাজনৈতিক দল তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিলো বলে সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় পাটি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ও বাংলাদেশ ন্যাপ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। এ পর্যন্ত ১২টি রাজনৈতিক দল তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিলো বলে সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। গঠনতন্ত্র হস্তান্তর অনুষ্ঠানে জেএসডি নেতাদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, "৩৫/৩৭ বছরে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, তা দুয়েক বছরের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয়। বিগত দিনে মইন উ আহমেদও পরিবর্তন আনতে চেয়েছিলেন। প্লাস-মাইনাস আরও কত কী যে করেছিল- ওনারা তো পারলেন না।" নির্বাচনী আইন মেনে গঠনতন্ত্র জমা দেওয়ায় দলগুলোকে ধন্যবাদ জানিয়ে শামসুল হুদা বলেন, "আমরা সে পথে যেতে চাই না। ..সবার সঙ্গে সমন্বয় করে এ পরিবর্তন আনতে চাই। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন আসবে।" নির্বাচন কমিশন তাদের কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা পাচ্ছেন বলে জানান তিনি। জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব ও জেপি'র অতিরিক্ত মহাসচিব সাদেক ছিদ্দিকীর নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসি'র হাতে গঠনতন্ত্র হস্তান্তর করে। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ নির্বাচন কমিশন সচিবালয়ে গঠনতন্ত্র জমা দিয়েছে। বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২৫ জুলাই রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিন। বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে ইসি। নবম জাতীয় সংসদে নির্বাচনী আইনের শর্ত মেনে দলীয় গঠনতন্ত্রে সংশোধনী এনে অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৩২ঘ.