২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্যহাতির আক্রমণে শিশু নিহত

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বুধবার রাতে বন্যহাতির আক্রমণে একটি শিশু মারা গেছে। নিহত শিশুর নাম- মো. রাসেল (১২)। সে ফাঁসিয়াখালীর বনপুরপাড়ার লুৎফর রহমানের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

বান্দরবান, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বুধবার রাতে বন্যহাতির আক্রমণে একটি শিশু মারা গেছে। নিহত শিশুর নাম- মো. রাসেল (১২)। সে ফাঁসিয়াখালীর বনপুরপাড়ার লুৎফর রহমানের ছেলে। লামা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাচ্চু মিয়া জানান, বুধবার রাতে বনপুরপাড়ায় পাহাড় থেকে ৫/৬টি বন্যহাতি লোকালয়ে নেমে আসে। রাত সাড়ে ৯টার দিকে রাসেল বনপুরপাড়া বাজারে যাওয়ার পথে বন্যহাতির পালের সামনে পড়ে যায়। রাসেল কিছু বুঝে ওঠার আগেই বন্যহাতি তাকে পায়ের তলায় পিষ্ট করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাতির পাল চলে যাওয়ার পর এলাকার লোকজন এসে রাসেলে লাশ উদ্ধার করে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.