২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলে বিএনপিকে আমন্ত্রণ আ. লীগের

ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিরোধী দল বিএনপিকে। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিরোধী দল বিএনপিকে। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র দেয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেওয়া ওই আমন্ত্রণপত্র গ্রহণ করেন দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের সহ-সম্পাদক মৃণাল কান্তি দাস, আখতার হোসেন ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। মৃণাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আওয়ামী লীগের কাউন্সিল হবে। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দলকে কাউন্সিলে আমন্ত্রণ জানানো হলেও স্বাধীনতাবিরোধী কোনও দলকে আমন্ত্রণ জানানো হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৯ ঘ.