২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউসিয়া নামকস্থানে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি শাটার গানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

মুন্সীগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউসিয়া নামকস্থানে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি শাটার গানসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আশরাফুল আলম সোহান (২২), রবিউল (২১) ও জহিরুল (২৪)। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত বলেও জানান তিনি। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৯ ঘ.