ঝিনাইদহ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-মাগুরা সড়কে সদর উপেজলার ভুপতিপুরে বুধবার বিকেলে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দু'জন নিহত হয়েছে।
এরা হলেন- ভ্যানচালক শরিফুল ইসলাম (৪৫) ও ভ্যান যাত্রী আক্কাস আলি (৬০)। দু'জনেরই বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক ফিরোজা কুলসুম জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। শহরের আরাপপুর থেকে পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৩ ঘ.
bdnews24