২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তি মিশনে কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি মিশনে কর্তব্যরত বাংলাদেশের একজন পুলিশ কর্মচারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২০ জুলাই হেড কনস্টেবল (নিরস্ত্র) মোঃ শওকত আলীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরিকোস্টে জাতিসংঘ শান্তি মিশনে কর্তব্যরত বাংলাদেশের একজন পুলিশ কর্মচারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২০ জুলাই হেড কনস্টেবল (নিরস্ত্র) মোঃ শওকত আলীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। শওকত আলী আইভরিকোস্টে একটি ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে প্রথমে নাইজার ব্যাট লেভেল-১ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরেকটি আঞ্চলিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর জেলার সাদীপুর গ্রামের বাসিন্দা শওকত আলী গত বছরের নভেম্বর মাসে আইভরিকোস্ট মিশনে যোগ দেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। শওকত আলীর লাশ আবিদজান মেডিকেল ডিভিশনে রাখা হয়েছে। জাতিসংঘের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে আনা হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১০৪ঘ.