ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভারতীয় হাই কমিশন বলেছে, ভারতীয় ভিসা প্রার্থীদের সম্পর্কে হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মন্তব্য সংবাদমাধ্যমে 'সঠিকভাবে তুলে ধরা হয়নি'। এর ফলে 'ভুল বোঝাবুঝি 'ও 'অনাকাঙ্খিত বিতর্কের' সৃষ্টি হয়েছে।
বুধবার এক বিবৃতিতে হাই কমিশনের একজন মুখপাত্র বলেন, ভারতীয় হাই কমিশনার এ কথা বলতে চেয়েছিলেন যে "টাউট ও দালালরা প্রকৃত ভিসা প্রার্থীদেরকে লাইন থেকে জোর করে সরিয়ে দিয়ে তাদের স্থান দখল করে নেয়। এর ফলে প্রকৃত ভিসা প্রার্থীরা হয়রানির শিকার হন।"
মুখপাত্র 'টাউট ও দালালদের' সঙ্গে ভারতীয় হাই কমিশন কর্মকর্তাদের কথিত যোগসাজসের অভিযোগ নাকচ করে দেন।
তিনি জানান, প্রকৃত ভিসা প্রার্থীদের সমস্যার দ্রুত সমাধান হবে। হাই কমিশনের ভিসা সেন্টার আরো বড়ো জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতীয় ভিসা প্রার্থীদের সম্পর্কে পিনাক রঞ্জন চক্রবর্তীর ওই মন্তব্যের পটভূমি সম্পর্কে বিবৃতিতে বলা হয়, স
bdnews24