২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের সচিবের দায়িত্ব পেলেন হারুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সচিব হচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনুর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সচিব হচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনুর রশিদ। এ জন্য তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ জন্য বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত একটি আদেশ দেওয়া হয়েছে। হারুনুর রশিদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২৪৫ ঘ.