২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চুরির বিপুল মালামালসহ একজন আটক

যশোর শহরের আরএন রোডের একটেলের শোরুম থেকে চুরি হওয়া স্ক্র্যাচ কার্ডসহ এক মহিলাকে পুলিশ আটক করেছে। শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। আটক রীনা বেগম গোপালগঞ্জ জেলার পাইককান্দি গ্রামের বসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

যশোর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরের আরএন রোডের একটেলের শোরুম থেকে চুরি হওয়া স্ক্র্যাচ কার্ডসহ এক মহিলাকে পুলিশ আটক করেছে। শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় একটি বাড়িতে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। আটক রীনা বেগম গোপালগঞ্জ জেলার পাইককান্দি গ্রামের বসিন্দা। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাবেক দারোগা মফিজুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ভাড়াটিয়া রীনা বেগমকে ২ লাখ ৭৬ হাজার টাকার স্ক্র্যাচকার্ড এবং ১২ লাখ টাকার ফ্ল্যাক্সিলোডযুক্ত মোবাইল সেট উদ্ধার করেছে। তিনি বলেন, গত ১৬ জুলাই রাতে একটেলের ডিলার কম্পিউগেটস ইন্টারন্যাশনাল বিডি'র অফিস থেকে নগদ চার লাখ টাকাসহ ১৮ লক্ষাধিক টাকার স্ক্র্যাচকার্ড ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ইনচার্জ মনোরঞ্জন মজুমদার কোতয়ালি থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.