ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বাহিনীর ৬১জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের সংস্থাপন শাখা এ সংক্রান্ত আদেশ জারি করে।
এতে পদোন্নতির পাশাপাশি এই পুলিশ কর্মকর্তাদের নতুন কর্মস্থলও ঘোষণা করা হয়।
বর্তমানে এই ৬১ পুলিশ কর্মকর্তা বিভিন্ন থানা, রেঞ্জ, গোয়েন্দা শাখা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কর্মরত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২০৫ ঘ.
bdnews24