২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব আইন বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা

গণপ্রতিনিধিত্ব আইন বাতিল ও রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গণপ্রতিনিধিত্ব আইন বাতিল ও রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাম মোর্চা নেতৃবৃন্দ টিপাইমুখ বাঁধ ও এশিয়ান হাইওয়ের বিষয়ে বর্তমান সরকার ভূমিকারও কঠোর সমালোচনা করেন। রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক ও বাসদ নেতা বজলুল রশীদ ফিরোজ। লিখিত বক্তব্যে বলা হয়, "টিপাইমুখ বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত করছে। এর বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানজিট দেওয়ার পাঁয়তারা করছে সরকার।" বিবৃতিতে এ ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ হতে বলা হয়। এছাড়া সমুদ্রবক্ষে গ্যাস ক্ষেত্র বিদেশী কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল, দেয়াল লিখন ও পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সভা-সমাবেশ-মিছিলে বাধাদান ও রাজনৈতিক হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। গত ১৭ জুলাই গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের 'গালিগালাজ ও লাঞ্ছনার' ঘটনার জন্য দায়ী পুলিশ-র‌্যাবের শাস্তিও দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩২৬ঘ.