পঞ্চগড়, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সামনে রেখে পঞ্চগড়ে চলছে প্রস্তুতি। বাংলাদেশ মান সময় বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে দুপুর ১২টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে।
জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে পঞ্চগড়ে দেশের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ গবেষক, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক, পর্যবেক্ষকদের সমাগম ঘটতে যাচ্ছে।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণ নির্বিঘ
bdnews24