ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সফররত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম রোববার রাতে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন।
প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এ নৈশভোজে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মন্ত্রীসভার সদস্যরা যোগ দেন।
এপিজে আবদুল কালাম তিন দিনের সফরে রোববার ঢাকায় এসেছেন।
বিকেলে আবদুল কালাম মীরপুরে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর পরিদর্শন করেন এবং এর প্রতিষ্ঠাতা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে বিকেল ৫টার দিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি জেট এয়ারওয়েজের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উর্দ্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
২০২০ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও জ্ঞানভিত্তিক পরাশক্তিতে উন্নীত করার পরিকল্পনার প্রবক্তা এপিজে আবদুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ভারতের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির অন্যতম প্রাণপুরুষ বিজ্ঞানী আবদুল কালামের ঢাকায় অন্য কর্মসূচির মধ্যে আছে ভিকারুননিসা নুন স্কুল পরিদর্শন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগদান।
দক্ষিণ ভারতের বাসিন্দা আবুল কালাম তামিলনাড়
bdnews24