বান্দরবান, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলা থেকে চারদিনে আটক হয়েছে মিয়ানমারের ৩৬ জন রোহিঙ্গা মুসলমান। পরে তাদের ফেরত পাঠানো হয়।
অনুপ্রবেশকারীরা বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকায়ও আশ্রয় নিচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তির সহায়তা তারা আশ্রয় পাচ্ছেন। এমনকি ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদও সংগ্রহ করছেন বলে অভিযোগ রয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদের সুযোগ নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বান্দরবানে ঢুকছে। তাদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ১৫ জুলাই থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী চারদিনে শিশু ও মহিলাসহ ৩৬ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, ১২ জুলাই রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের কলেজ রোড থেকে দুজন এবং পরদিন নয়জনকে আটক করা হয়। ১৫ জুলাই সদর ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে ১৮ জন এবং পরদিন আটক করা হয় আরও সাতজনকে।
তিন দফায় এদের উপজেলার চাকঢালা সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।
১৪ জুন সদর উপজেলার চড়
bdnews24