২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ

গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার পৃথক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 06:47 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার পৃথক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো হলে জনদুর্ভোগ বাড়বে। স্বল্প আয়ের মানুষের ভোগান্তিও বেড়ে যাবে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর সরকারি উদ্যোগ বাতিলের দাবি জানান। পিডিবি স