ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ভাওয়াল এলাকায় শিল্প স্থাপনে প্লট বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন জাতীয় পরিবেশ কমিটি।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাত বছরে ভাওয়াল এস্টেটের আটটি মৌজায় বরাদ্দ দেওয়া শিল্প প্লটে শিল্প স্থাপনের প্রাথমিক অনুমোদন দেয়নি প্রতিমন্ত্রী নেতৃত্বাধীন জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটি।
মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, "দুষণমুক্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ভাওয়াল এলাকায় শিল্প ও অননুমোদিত বসতি স্থাপন নিষিদ্ধ ঘোষণা করেন। ওই সময়ে ওই এলাকায় ব্যক্তি-মালিকানার সম্পত্তিতেও শিল্প বা বসতি স্থাপন নিষিদ্ধ ছিল।"
তিনি জানান, ১৯৯৯ সালে সরকার (আওয়ামী লীগ সরকার) ওই সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি গেজেট প্রকাশে সময় নেওয়া হয় দীর্ঘ সাত বছর। ২০০৬ সালে এ গেজেটটি প্রকাশ হয়। কিন্তু এর মধ্যে ভাওয়াল এস্টেটের আটটি মৌজায় শর্ত সাপেক্ষে বেশ কিছু শিল্প প্লটের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শিল্প বর্জ্য পরিশোধনাগারসহ (ইটিপি) শর্তে ৪২টি শিল্প স্থাপনের প্রস্তাব চূড়ান্ত করে তত্ত্বাবধায়ক সরকার। বিভিন্ন কারণে বর্তমান সরকার এ সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি।
প্রতিমন্ত্রী বলেন, "প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় পরিবেশ কমিটি ও মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সভায় রাজধানী এবং এর আশপাশের এলাকার নদীর পানি দূষণ রোধ, নদী খনন, ভরাট হয়ে যাওয়া খাল উদ্ধার ও সংরক্ষণে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পচে যায় এমন পরিবেশ সম্মত পলিথিন উৎপাদন এবং ব্যবহার, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও সার উৎপাদন এবং পরিবেশ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে প্রতিমন্ত্রী জানান।
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24