২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ন্যাম এর এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মিশরের শারম আল শেখ-এ ন্যাম সম্মেলনের এশিয়া অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে এ মনোনয়ন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর এশিয়া অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মিশরের শারম আল শেখ-এ ন্যাম সম্মেলনের এশিয়া অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে এ মনোনয়ন দেওয়া হয়। শেখ হাসিনা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার ন্যাম সম্মেলনের সমাপনী দিনে শেখ হাসিনা কিছু সময়ের জন্য সম্মেলনের সভাপতিত্বও করেন। বুধবার সম্মেলনের উদ্বোধনী দিনে মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক আগামী তিন বছরের জন্য ন্যামের চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এর আগে ন্যামের চেয়ারম্যান ছিলেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৭ঘ.