২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ১০৪ কেজি কারেন্ট জালসহ চারজন গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ১০৪ কেজি কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

শরীয়তপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ১০৪ কেজি কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের পরে জাজিরা থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শহীদুজ্জামান। গ্রেপ্তার করা চার ব্যক্তি হলেন- কালু সেখ, রুহুল আমিন, বাদশা মিয়া ও খলিল বেপারী। ডিএডি শহীদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল দুপুরে কাজিরহাট বাজারে অভিযান চালায়। দুই ঘণ্টার অভিযানে বাজারের চারটি দোকান থেকে এসব কারেন্ট জাল এবং চারজনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.