২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনের বারানিখালের তেরকাঠি এলাকায় বুধবার বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। নিহত আবু মোড়ল (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতনেখালি গ্রামের শুকচাঁদ মোড়লের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

সাতক্ষীরা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের বারানিখালের তেরকাঠি এলাকায় বুধবার বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। নিহত আবু মোড়ল (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতনেখালি গ্রামের শুকচাঁদ মোড়লের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা রেজাউল করিম জানান, সকালে ৩/৪ জন জেলে সুন্দরবনের বারানিখালের তেরকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যায়। দুপুরে কাঁকড়া ধরার সময় একটি বাঘ আবু মোড়লকে ধরে নিয়ে যায়। তার সঙ্গীদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.