ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গলদা চিংড়িতে ক্ষতিকর নাইট্রোফুরানের উৎস খুঁজে বের করে চিংড়ি শিল্পকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষার জন্য জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে ছয় সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরী এ কমিটির প্রধান। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেন।
মৎস্য ও পশুসম্পদ সচিব শাহ আলম, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ইউএসএআইডি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ চিংড়ি শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতা ও খামারীরা এ সময় উপস্থিত ছিলেন।
স
bdnews24