২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরী আবহাওয়ায় পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে উঠছে। উপকূলে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টা ধরে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে জেলার সর্বত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

পটুয়াখালী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে উঠছে। উপকূলে হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টা ধরে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে জেলার সর্বত্র। এ কারণে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে পটুয়াখালী নৌ-বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান। তিনি বলেন, "বৈরী আবহাওয়ায় জেলার অভ্যন্তরীণ সকল রুটে ৬৫ ফুটের নীচে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। "আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। তবে আবহাওয়া আরও খারাপ হলে ঢাকাসহ দূরপাল্লার সব নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।" পটুয়াখালী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শরীফ মো. শামসুদ্দিন বলেন, উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল হয়ে রয়েছে। চরকাজল থেকে শিক্ষক আহসান আজিম জানান, সাগর মোহনা এবং উপকূলের নদ-নদী উত্তাল হয়ে উঠছে। চব্বিশ ঘণ্টা ধরে বৃষ্টি জনজীবনের স্বস্তি কেড়ে নিয়েছে। প্রবল জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলের নদ-নদী। মহিপুর এলাকার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ নিমাই চন্দ্র জানান, কুয়াকাটা সমুদ্র সৈকত স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হচ্ছে। উত্তাল সাগরে টিকতে না পেরে শতশত মাছধরা ট্রলার নিরাপদে নোঙর করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.