চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগরীর হালিশহরের কলসীর দীঘির পাড় এলাকায় মঙ্গলবার রাতে আগুনে ২৮টি বসতঘর পুড়ে গেছে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ দমকলের অফিসের টেলিফোন অপারেটর কণা চক্রবর্তী দাপ্তরিক নথির তথ্য দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে একটি বাড়ির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, আগুনে ওই এলাকার ২৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আগ্রাবাদ দমকলের দ'ুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে কনা চক্রবর্তী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/ডিডি/১৬০৭ ঘ.
bdnews24