২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে সহিংসতা বন্ধে ডিএমপি'র লিয়াজোঁ কমিটি

তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দিতে একটি লিয়াঁজো কমিটি গঠন করা হয়েছে। 'ফোকাল পয়েন্ট' নামে চার সদস্যের এ কমিটির সদস্যরা হলেন- ঢাকা মহানগর পুলিশের পক্ষে জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স), ডিসি (হেডকোয়ার্টার্স), এসি (ক্রাইম) ও এসি (অপারেশনস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দিতে একটি লিয়াঁজো কমিটি গঠন করা হয়েছে। 'ফোকাল পয়েন্ট' নামে চার সদস্যের এ কমিটির সদস্যরা হলেন- ঢাকা মহানগর পুলিশের পক্ষে জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স), ডিসি (হেডকোয়ার্টার্স), এসি (ক্রাইম) ও এসি (অপারেশনস)। মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক এ কমিটি গঠনের কথা জানান। পাশাপাশি প্রত্যেকটি গার্মেন্টস কারখানায় ওয়েলফেয়ার কমিটি গঠন করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহবান জানান তিনি। পোশাক শিল্প সংক্রান্ত যেকোনো সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা ও ডিভিশনের ডিসিকে অবহিত করার অনুরোধ জানিয়ে শহিদুল হক বলেন, "... অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।" সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে ডিএমপির ঊর্ধ