২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার সকালে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত সেলিনা বেগম (৩০) উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ছগীর হাওলাদারের (৩৮) স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় মঙ্গলবার সকালে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত সেলিনা বেগম (৩০) উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ছগীর হাওলাদারের (৩৮) স্ত্রী। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ছগীর হাওলাদারের বাড়ি থেকে গলায় ফাঁস লাগনো অবস্থায় সেলিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। একটি মোবাইল ফোন সেটকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, গত রোববার বিকেলে একটি মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে সেলিনার স্বামী ছগিরকে একদল সন্ত্রাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। ছগির শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৮ ঘ.