২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানহানির মামলায় 'দৈনিক ইনকিলাব' সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ অঞ্চল আমলী আদালতের বিচারিক হাকিম আফিয়া বেগম এ আদেশ দেন। গত বছরের ২৬ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ঢাকা জেলার জাতীয় পার্টির সভাপতি মো. রমজান ভূইয়া ইনকিলাবের সম্পাদক ও কেরানীগঞ্জ সংবাদদাতাকে অভিযুক্ত করে মানহানির মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় 'দৈনিক ইনকিলাব' সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ অঞ্চল আমলী আদালতের বিচারিক হাকিম আফিয়া বেগম এ আদেশ দেন। গত বছরের ২৬ অক্টোবর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ঢাকা জেলার জাতীয় পার্টির সভাপতি মো. রমজান ভূইয়া ইনকিলাবের সম্পাদক ও কেরানীগঞ্জ সংবাদদাতাকে অভিযুক্ত করে মানহানির মামলাটি করেন। মামলায় বলা হয়, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বরে ইনকিলাবে 'কেরানীগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন বাড়িতে হামলা' শিরোনামে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে ব্যক্তিগতভাবে আক্রমণ করে 'অশালীন, অসৌজন্যমূলক সম্মানহানিকর' তথ্য পরিবেশন করা হয়েছে বলে বাদি অভিযোগ করেন। মামলার আরজিতে বলা হয়, শুভ্যাড্যা মৌজায় চার শতকের একটি জমি কেনার পর জনৈকা পারুল বেগমের সঙ্গে ওই জমি নিয়ে বাদির বিরোধ দেখা দেয়। পরে আদালত থেকে নিষেধাজ্ঞার আদেশ নিয়ে তিনি জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে পারুলের লোকজন তাদের বাধা দেয় এবং মারধর করে। মঙ্গলবার এ মামলার আরেক অভিযুক্ত ইনকিলাব কেরানীগঞ্জ সংবাদদাতা আ. গনি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০০৫ঘ.