২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি কপোরেশনের বাজেট ঘোষণা

২০০৯-১০ অর্থবছরের জন্য ২৭২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। এ সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৯-১০ অর্থবছরের জন্য ২৭২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশন। মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। এ সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন কোনো কর আরোপ ছাড়াই এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি ৯ লাখ ৮০ হাজার ২৮৮ টাকা। বাকি আয়ের উৎস ধরা হয়েছে সরকারি বরাদ্দ এবং বিদেশি সাহায্য সংস্থার সম্ভাব্য অনুদান। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ এবং যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় খাতে ৫০ কোটি টাকা। এ ছাড়া পানির পাইপ লাইন স