২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যোগ দিচ্ছেন আরও চার বিচারপতি। এর মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জনে দাঁড়ালো। এই প্রথম এতজন বিচারপতি আপিল বিভাগে একসঙ্গে কাজ করবেন। এর ফলে বঙ্গবন্ধু হত্যাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি ত্বরান্বিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যোগ দিচ্ছেন আরও চার বিচারপতি। এর ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জনে দাঁড়ালো। বাংলাদেশে এই প্রথম এতজন বিচারপতি আপিল বিভাগে একসঙ্গে কাজ করবেন। এর ফলে বঙ্গবন্ধু হত্যাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি ত্বরান্বিত হবে। রাষ্ট্রপতি মঙ্গলবার আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। এই চারজনই হাইকোর্ট বিভাগে কর্মরত ছিলেন। এরা হলেন- বিচারপতি বি কে দাস, বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত ৯ জুলাই রাষ্ট্রপতি সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদের ক্ষমতা বলে আপিল বিভাগের বিচারকের সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১১ জনে উন্নীত করেন। আপিল বিভাগে বিচারপতির সংখ্যা নির্ধারণের এখতিয়ার সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে। আপিল বিভাগে যে সাত বিচারপতি আগে থেকে রয়েছেন, তারা হলেন