বগুড়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাহজাহানপুর উপজেলার চক ঢাকুণ্ডা গ্রামে সোমবার রাতে একটি ঘটনায় তিনজন নিহত হয়েছে।
এর মধ্যে প্রথমে দুইজন একজনকে খুন করেছে। এরপরই ওই দুইজনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে হত্যা করে।
নিহত তিনজনের কারও পরিচয় জানা যায়নি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি ঢাকুণ্ডা গ্রামে যায়। এরপর তাদের দু'জন অপরজনকে ছুরিকাহত ও জবাই করে হত্যা করে। এ ঘটনা দেখে এলাকাবাসী ওই দু'জনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যায়।
নিহত তিনজনের কারও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মোটরসাইকেলটির নম্বরের সূত্র ধরে অনুসন্ধান কাজ চালানো হবে বলে জানান তিনি।
লাশ তিনটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24