২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর অঞ্চলে মৃদু ভূ-কম্পন

উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় সোমবার দুপুরে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

রংপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় সোমবার দুপুরে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। দুপুর ২টা ৩৯ মিনিট ১২ দশমিক ৫৪ সেকেন্ডে এ ভূ-কম্পন শুরু হয়। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পনে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা আবহাওয়া অফিসের কর্মকর্তা রুবায়েত হোসেন জানান, ভূ-কম্পনের উৎপত্তি স্থল ছিল রাজধানী থেকে ২৭২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, ভূকম্পনের সময় মানুষের মধ্যে কিছুটা আতংকের সৃষ্টি হয়। তারা বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে কোথাও কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৭ ঘ.