২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসচাপায় এক বৃদ্ধ নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম জয়নাল ফকির (৬০)। বাড়ি উপজেলার পাতরাইল গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 09:12 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ফরিদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম জয়নাল ফকির (৬০)। বাড়ি উপজেলার পাতরাইল গ্রামে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহীউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসামদিয়া বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১১টায় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস জয়নালকে চাপা দেয়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।" পুলিশ বাসসহ চালক আমিন শেখ (৪০) কে আটক করেছে। জয়নালের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান ওসি মহীউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫১৮ ঘ.