২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বয়লারের পাইপ বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

জয়পুরহাট শহরের আমতলী এলাকার একটি চালকলের বয়লারের পাইপ বিস্ফোরিত হয়ে রোববার সকালে দুই নারী শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতরা হলেন- মালা মহন্ত (৫৫) ও বুদি বেগম (৩০)। মালা জয়পুরহাট শহরের খঞ্জনপুর দক্ষিণ পাড়ার জগদীশ মহন্তের স্ত্রী। তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

জয়পুরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট শহরের আমতলী এলাকার একটি চালকলের বয়লারের পাইপ বিস্ফোরিত হয়ে রোববার সকালে দুই নারী শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতরা হলেন- মালা মহন্ত (৫৫) ও বুদি বেগম (৩০)। মালা জয়পুরহাট শহরের খঞ্জনপুর দক্ষিণ পাড়ার জগদীশ মহন্তের স্ত্রী। তিনি ঘটনাস্থলেই মারা যান। বুদি জয়পুরহাট সদর উপজেলার চকশ্যামপুর গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী। তিনি শহরের আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে চকশ্যাম গ্রামের তাসলিমা (৩৫), ধারকি গ্রামের সুখন আলী (৪০), পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের আলম (৩৫) ও শিরট্টি গ্রামের জয়ের উদ্দিনকে (৪২) প্রথমে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, বারী অটো রাইস মিল নামের চালকলে শ্রমিকরা ধান সিদ্ধ করার সময় সকাল সাড়ে ৯টার দিকে বয়লারের পাইপ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে। তিনি জানান, নিহতদের স্বজনদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ ময়না তদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.