২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্তে শনিবার সকালে আট রাউন্ড গুলি বর্ষণ করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি বর্ষণের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

সাতক্ষীরা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্তে শনিবার সকালে আট রাউন্ড গুলি বর্ষণ করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি বর্ষণের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী- বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, সাতক্ষীরার ঘোনা বিওপি'র বিপরীতে ভারতের কালুপোতা বিএসএফ ক্যাম্পের টহলদল সকালে সীমান্ত এলাকায় গরু রাখালদের লক্ষ্য করে পরপর আট রাউন্ড গুলি ছোড়ে। তিনি জানান, সীমান্তের মেইন পিলার ৬ , সাব পিলার ৬ সংলগ্ন ভারতীয় ভূ-খণ্ডের ৩০০ গজ অভ্যন্তর থেকে গুলি ছোড়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.